দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাম্পারের ভেতরে লুকানো ছিল ১ লাখ ৬ হাজার ইয়াবা, বিজিবির জালে চালক

বাম্পারের ভেতরে লুকানো ছিল ১ লাখ ৬ হাজার ইয়াবা

কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করা হয়েছে।মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন, ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিপাড়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম খোকন, বয়স ৩৬ বছর।বিজিবি জানায়, সোমবার রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে সন্দেহের ভিত্তিতে গাড়িটি তল্লাশি করা হয়।

আরও  পড়ুন, চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসি, কক্সবাজার থানার ওসি মোহাম্মদ আলী

 এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই আটক করা হয় চালককে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি এসব বহন করছিলেন।বিজিবি জানিয়েছে, এ ঘটনায় জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তি, উদ্ধারকৃত ইয়াবা এবং ব্যবহৃত প্রাইভেটকারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : ইয়াবা পাচার বিজিবির জালে চালক আটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাম্পারের ভেতরে লুকানো ছিল ১ লাখ ৬ হাজার ইয়াবা, বিজিবির জালে চালক

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করা হয়েছে।মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন, ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিপাড়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম খোকন, বয়স ৩৬ বছর।বিজিবি জানায়, সোমবার রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে সন্দেহের ভিত্তিতে গাড়িটি তল্লাশি করা হয়।

আরও  পড়ুন, চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসি, কক্সবাজার থানার ওসি মোহাম্মদ আলী

 এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই আটক করা হয় চালককে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি এসব বহন করছিলেন।বিজিবি জানিয়েছে, এ ঘটনায় জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তি, উদ্ধারকৃত ইয়াবা এবং ব্যবহৃত প্রাইভেটকারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত