দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

গাজীপুরে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথিত ঝটিকা মিছিল, বিতর্কিত নেতাদের পুনর্বাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় যুবশক্তি ও জাতীয় কৃষক শক্তি। এ সময় অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।সোমবার (২৭ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরের বাসন থানার বরকত সরণির পালের মাঠ (মৃধা বাড়ি) এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও গত জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম তারেক, জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খোকন, মহানগর যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, গাছা থানা যুবশক্তির আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।লিখিত বক্তব্যে আলী নাছের খান অভিযোগ করেন, গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঝটিকা মিছিল করছে এবং একটি সংঘবদ্ধ চক্র তাদের অর্থায়ন ও সহযোগিতা করছে। তিনি আরও অভিযোগ করেন, বিচারাধীন একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে চলাফেরা করছেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।

আরও  পড়ুন, না ফেরার দেশে বরগুনা-২-এর সাবেক এমপি গোলাম সরোয়ার, শোকের ছায়া রাজনৈতিক অঙ্গনে

তিনি আরও দাবি করেন, কয়েকজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় পরিবর্তনের মাধ্যমে নিজেদের পুনর্বাসনের চেষ্টা করছেন। পাশাপাশি কয়েকজন স্থানীয় ও সাবেক রাজনৈতিক নেতার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সাম্প্রতিক সময়ে সালনা, গাছা, বাসন ও রাজেন্দ্রপুর এলাকায় সংঘটিত ঝটিকা মিছিলের বিষয়ে প্রশাসনকে আগাম তথ্য দেওয়া হলেও কার্যকর প্রতিরোধ গড়ে ওঠেনি। এ অবস্থায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার, অভিযোগে উল্লিখিত অর্থদাতাদের বিরুদ্ধে তদন্ত এবং রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইন প্রয়োগের দাবি জানানো হয়।এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, গাজীপুর মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড বা আইনবিরোধী তৎপরতার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন বলেন, সাম্প্রতিক ঝটিকা মিছিলগুলোর ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। ইতোমধ্যে গত শনিবারের একটি ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ কোনো ধরনের ছাড় দেবে না।

বিষয় : আইনশৃঙ্খলা সংবাদ সম্মেলন অঙ্গসংগঠন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গাজীপুরে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত