দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

না ফেরার দেশে বরগুনা-২-এর সাবেক এমপি গোলাম সরোয়ার, শোকের ছায়া রাজনৈতিক অঙ্গনে

না ফেরার দেশে বরগুনা-২-এর সাবেক এমপি গোলাম সরোয়ার

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী ও কালমেঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেগম নুর আফরোজ হেপী।পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন গোলাম সরোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।১৯৪৯ সালের ৩০ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন তিনি।

আরও  পড়ুন ,ইজারা নেই, অনুমতিও নেই সরই ইউনিয়নে ৪০ স্থানে চলছে বালু লুট

 স্থানীয় রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসা গোলাম সরোয়ার ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে বিএনপি, আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দল পরিবর্তনের কারণে একাধিকবার আলোচনায় আসেন তিনি।২০১৩ সালের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরে ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হওয়াও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।বরগুনার রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী।

বিষয় : শোকের ছায়া গোলাম সরোয়া না ফেরার দেশে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

না ফেরার দেশে বরগুনা-২-এর সাবেক এমপি গোলাম সরোয়ার, শোকের ছায়া রাজনৈতিক অঙ্গনে

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী ও কালমেঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেগম নুর আফরোজ হেপী।পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন গোলাম সরোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।১৯৪৯ সালের ৩০ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন তিনি।

আরও  পড়ুন ,ইজারা নেই, অনুমতিও নেই সরই ইউনিয়নে ৪০ স্থানে চলছে বালু লুট

 স্থানীয় রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসা গোলাম সরোয়ার ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে বিএনপি, আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দল পরিবর্তনের কারণে একাধিকবার আলোচনায় আসেন তিনি।২০১৩ সালের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরে ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হওয়াও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।বরগুনার রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত