বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৪০টি স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে বলে অভিযোগ উঠেছে। কোনো ধরনের সরকারি অনুমতি বা বৈধ ইজারা ছাড়াই একাধিক চক্র নদী ও ছড়া থেকে বালু উত্তোলন করে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছে।স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হলেও অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। অভিযানের পর কিছুদিন কার্যক্রম বন্ধ থাকলেও পরবর্তীতে আবারও আগের মতো বালু উত্তোলন শুরু হয়।
আরও পড়ুন, বন্যাদুর্গত মানুষের পাশে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট
এলাকাবাসীর মতে, নির্বিচারে বালু উত্তোলনের ফলে নদী ও ছড়ার স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং জলজ প্রাণী ও প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। পাশাপাশি সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থায়ীভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনার আহ্বান জানান তারা।
বিষয় : অবৈধভাব বালু লুট মারাত্মক ক্ষতি

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন