দৈনিক সংবাদ দিগন্ত

মোজাম্মেলের বিরুদ্ধে রূপগঞ্জে ক্ষোভের বিস্ফোরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কথিত ‘আনন্দ হাউজিং’ প্রকল্পকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে জনতা। জনগণের জমি অবৈধভাবে দখল করে প্রকল্প বাস্তবায়নের অভিযোগে শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।রূপগঞ্জ উপজেলার গুতিয়াব নামাপাড়া এলাকায় প্রকল্পের গেটের সামনে সকাল ১১টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন কয়েকশ’ ভুক্তভোগী মানুষ। তাদের দাবি—অবিলম্বে প্রকল্পের সব কার্যক্রম স্থগিত করতে হবে এবং জমির প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে।স্থানীয়দের অভিযোগ, প্রকল্পটির মালিক সাবেক অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক প্রভাব খাটিয়ে অন্তত ১০টি এলাকার মানুষের জমি জবরদখল করেছেন। শুধু তাই নয়, একটি বড় খালসহ পাঁচটি খাল ভরাট করে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হয়েছে।আরো পড়ুন , অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আসাদুল হাবিব দুলুভুক্তভোগীরা জানান, জমির মালিকদের যথাযথ মূল্য না দিয়েই বালু ভরাট করে দখল নেওয়া হয়েছে জমি। নামাপাড়ার হাজি সোলায়মান মিয়া অভিযোগ করে বলেন, তার বাপ-দাদার ৯ বিঘা জমি দখল করা হয়েছে, মাছের খামার ধ্বংস করে দেওয়া হয়েছে—এখন তিনি মানবেতর জীবন যাপন করছেন।আরেক ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, প্রকল্পের কারণে এলাকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, পানিবন্দি হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি মানুষ।স্থানীয়দের আরও অভিযোগ, প্রকল্পের নিজস্ব সশস্ত্র বাহিনী রয়েছে, যারা জমির মালিকদের হুমকি দেয় এবং প্রতিবাদ করলেই হামলা চালায়। এমনকি থানা-পুলিশের কাছ থেকেও তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে দাবি করেন এলাকাবাসী।বিক্ষুব্ধ জনতার হুঁশিয়ারি—জমির অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মোজাম্মেলের বিরুদ্ধে রূপগঞ্জে ক্ষোভের বিস্ফোরণ