দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মাছ ধরার ট্রলারে মিলল কোটি টাকার ভারতীয় শাড়ি পাঞ্জাবি

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা কাকচিরা ইউনিয়নের বিষখালী নদী সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১৩ হাজার ৫০৭টি শাড়ি এবং ১ হাজার ৪৬৬টি পাঞ্জাবি উদ্ধার করা হয়। কোস্টগার্ডের হিসাবে উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রলার ও কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

আরও  পড়ুন, কক্সবাজারের উখিয়ায় সাগরপাড়ে এক দিনে তিন অজ্ঞাত মরদেহ উদ্ধার

আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া এলাকার সোহাগ সরদার, একই উপজেলার মৌডুবি এলাকার সাগর হাওলাদার, কুয়াকাটার মহিপুর এলাকার মঞ্জু মোল্লা, কলাপাড়া উপজেলার খলিলপুর এলাকার রেজাউল গাজী এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নবানখালী এলাকার বিল্লাল হাওলাদার।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা শাড়ি ও পাঞ্জাবি এবং চোরাচালানে ব্যবহৃত ট্রলার ও কাভার্ড ভ্যানসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্টগার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : ট্রলার অবৈধভাব শাড়ি পাঞ্জাবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মাছ ধরার ট্রলারে মিলল কোটি টাকার ভারতীয় শাড়ি পাঞ্জাবি

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা কাকচিরা ইউনিয়নের বিষখালী নদী সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১৩ হাজার ৫০৭টি শাড়ি এবং ১ হাজার ৪৬৬টি পাঞ্জাবি উদ্ধার করা হয়। কোস্টগার্ডের হিসাবে উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রলার ও কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

আরও  পড়ুন, কক্সবাজারের উখিয়ায় সাগরপাড়ে এক দিনে তিন অজ্ঞাত মরদেহ উদ্ধার

আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া এলাকার সোহাগ সরদার, একই উপজেলার মৌডুবি এলাকার সাগর হাওলাদার, কুয়াকাটার মহিপুর এলাকার মঞ্জু মোল্লা, কলাপাড়া উপজেলার খলিলপুর এলাকার রেজাউল গাজী এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নবানখালী এলাকার বিল্লাল হাওলাদার।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা শাড়ি ও পাঞ্জাবি এবং চোরাচালানে ব্যবহৃত ট্রলার ও কাভার্ড ভ্যানসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্টগার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x