দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ায় সাগরপাড়ে এক দিনে তিন অজ্ঞাত মরদেহ উদ্ধার

সাগরপাড়ে এক দিনে তিন অজ্ঞাত মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সাগরপাড়ের পৃথক স্থান থেকে এক দিনে তিনটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৩টার মধ্যে জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।এর প্রায় তিন ঘণ্টা পর মনখালী এলাকার সাগরপাড়ে আরও দুটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

আরও  পড়ুন, গঙ্গাচড়ায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের সমাবেশ ও মিছিল

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানিয়েছেন উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এদিকে এর আগে ২১ সেপ্টেম্বর টেকনাফের সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় কোস্ট গার্ড ১৭ জনকে জীবিত উদ্ধার করলেও কয়েকজন নিখোঁজ থাকার কথা জানা যায়।উখিয়ার সাগরপাড় থেকে উদ্ধার হওয়া মরদেহ তিনটি ওই নৌদুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কারও কি না তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি যাচাই করছে পুলিশ।মরদেহগুলোর পরিচয় শনাক্ত এবং ঘটনাগুলোর প্রকৃত কারণ জানতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয় : কক্সবাজার মরদেহ উদ্ধার সাগরপাড়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ায় সাগরপাড়ে এক দিনে তিন অজ্ঞাত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় সাগরপাড়ের পৃথক স্থান থেকে এক দিনে তিনটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৩টার মধ্যে জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।এর প্রায় তিন ঘণ্টা পর মনখালী এলাকার সাগরপাড়ে আরও দুটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

আরও  পড়ুন, গঙ্গাচড়ায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের সমাবেশ ও মিছিল

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানিয়েছেন উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এদিকে এর আগে ২১ সেপ্টেম্বর টেকনাফের সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় কোস্ট গার্ড ১৭ জনকে জীবিত উদ্ধার করলেও কয়েকজন নিখোঁজ থাকার কথা জানা যায়।উখিয়ার সাগরপাড় থেকে উদ্ধার হওয়া মরদেহ তিনটি ওই নৌদুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কারও কি না তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি যাচাই করছে পুলিশ।মরদেহগুলোর পরিচয় শনাক্ত এবং ঘটনাগুলোর প্রকৃত কারণ জানতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x