দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

বগুড়ায় ডুপ্লেক্স বাড়িতে অভিযান, মাদকসহ আল আমিন ও বাবা গ্রেপ্তার

ডুপ্লেক্স বাড়িতে অভিযান, মাদকসহ আল আমিন ও বাবা গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির সরঞ্জামসহ আলোচিত মাদক কারবারী আল আমিন এবং তার বাবা রাজা মিয়াকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় মহাস্থান দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাস্থান দক্ষিণপাড়া গ্রামের রাজা মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। ফেন্সিডিল ও ইয়াবাসহ একাধিকবার আটক হয়ে কারাভোগ করলেও জেল থেকে বেরিয়ে আবারও একই পেশায় ফিরে যান তিনি। তার ছেলে আল আমিনও পিতার পথ ধরে একাধিকবার ফেন্সিডিলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। গত (৫ আগস্টের) পর থেকে পিতা-পুত্র দুজনই আইন-শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিলেন।​এলাকাবাসী জানায়, বিগত মাত্র দুই বছরে মাদক বিক্রি করে কোটি টাকার সম্পদের মালিক বনে যান আল আমিন। মহাস্থান দক্ষিণপাড়া গ্রামে ঢুকতেই চোখে পড়ে তার সদ্য নির্মিত একটি চোখধাঁধানো বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি।

আরও  পড়ুন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে গোলাগুলি, বিদেশি পিস্তল-গোলাবারুদ উদ্ধার

 সম্প্রতি লোকদেখানো পানের দোকান দিলেও মূলত মাদকের অবৈধ আয় দিয়েই এই বাড়ি নির্মাণ করেছেন তিনি, যা স্থানীয়দের কাছে অনেকটা ‘আলাদিনের চেরাগ’ পাওয়ার মতো।​অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল মহাস্থান দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে পিতা-পুত্রকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় আল আমিনের কাছ থেকে ইয়াবা এবং রাজা মিয়ার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।​অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। মহাস্থান এলাকায় যত বড় বা প্রভাবশালী মাদক কারবারিই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে আমরা সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।”

বিষয় : মাদক বাবা গ্রেপ্তার ইয়াবা, গাঁজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ডুপ্লেক্স বাড়িতে অভিযান, মাদকসহ আল আমিন ও বাবা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির সরঞ্জামসহ আলোচিত মাদক কারবারী আল আমিন এবং তার বাবা রাজা মিয়াকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় মহাস্থান দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাস্থান দক্ষিণপাড়া গ্রামের রাজা মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। ফেন্সিডিল ও ইয়াবাসহ একাধিকবার আটক হয়ে কারাভোগ করলেও জেল থেকে বেরিয়ে আবারও একই পেশায় ফিরে যান তিনি। তার ছেলে আল আমিনও পিতার পথ ধরে একাধিকবার ফেন্সিডিলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। গত (৫ আগস্টের) পর থেকে পিতা-পুত্র দুজনই আইন-শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিলেন।​এলাকাবাসী জানায়, বিগত মাত্র দুই বছরে মাদক বিক্রি করে কোটি টাকার সম্পদের মালিক বনে যান আল আমিন। মহাস্থান দক্ষিণপাড়া গ্রামে ঢুকতেই চোখে পড়ে তার সদ্য নির্মিত একটি চোখধাঁধানো বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি।

আরও  পড়ুন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে গোলাগুলি, বিদেশি পিস্তল-গোলাবারুদ উদ্ধার

 সম্প্রতি লোকদেখানো পানের দোকান দিলেও মূলত মাদকের অবৈধ আয় দিয়েই এই বাড়ি নির্মাণ করেছেন তিনি, যা স্থানীয়দের কাছে অনেকটা ‘আলাদিনের চেরাগ’ পাওয়ার মতো।​অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল মহাস্থান দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে পিতা-পুত্রকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় আল আমিনের কাছ থেকে ইয়াবা এবং রাজা মিয়ার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।​অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। মহাস্থান এলাকায় যত বড় বা প্রভাবশালী মাদক কারবারিই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে আমরা সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।”

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত