ইংল্যান্ড সফর শেষ হলেও ভারতীয় ক্রিকেট দলে স্বস্তি নেই। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে একাধিক ক্রিকেটারের চোটে দুশ্চিন্তায় রয়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবারের মধ্যেই দল ঘোষণা করার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।ইংল্যান্ড সফরের শেষ দিক থেকেই একের পর এক চোটে জর্জরিত ভারতীয় দল। শেষ ম্যাচের পর অধিনায়ক শুভমান গিলও স্বীকার করেছিলেন, দলের ফিটনেস পরিস্থিতি উদ্বেগজনক।সবচেয়ে বড় অনিশ্চয়তায় রয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসনে রয়েছেন।
আরও পড়ুন, সেপ্টেম্বরে বাংলাদেশ-ভারত সিরিজের সম্ভাবনা, পিছিয়ে যাচ্ছে আফগানিস্তান সফর
বোর্ডের চিকিৎসকেরা জানিয়েছেন, প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা নেই।অন্যদিকে পেসার জাসপ্রীত বুমরাহর হাঁটুর চোট নিয়েও দুশ্চিন্তা কাটেনি। আগামী ৩০ জুলাই তার ফিটনেস পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফলের ওপর নির্ভর করবে শ্রীলঙ্কা সফরে তার অংশগ্রহণ।এ ছাড়া সাই সুদর্শন, হর্ষিত রানা ও নীতীশ রেড্ডির ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা। নির্বাচকরা চিকিৎসকদের চূড়ান্ত মূল্যায়নের অপেক্ষায় রয়েছেন।আগামী ৪ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। ১৫ আগস্ট শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
বিষয় : শ্রীলঙ্কা টিম ইন্ডিয়া বাড়ছে উদ্বেগ

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন