ফরিদপুরের বোয়ালমারীতে সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে গুনে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে এক উপসহকারী ভূমি কর্মকর্তাকে। জেলা প্রশাসন বলছে, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।রোববার (২৬ জুলাই) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়।জেলা প্রশাসক মাজহারুল ইসলামের স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন, হিজলার সাওরা বাজারে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, আহত ১০–১৫
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, তিনি কার্যালয়ে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে গুনে রাখছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।তবে ইমরান শেখ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ভিডিওতে দেখা টাকা ঘুষের নয়; এটি আগে ধার দেওয়া অর্থ ফেরত নেওয়ার ঘটনা।এদিকে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান জানিয়েছেন, এর আগেও দাপ্তরিক অনুপস্থিতির কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সর্বশেষ অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয় : ভিডিও ভাইরাল সাময়িক বরখাস্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন