ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা, অর্থনীতি এবং জাতীয় স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে থমাস ম্যাসি বলেন, এই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা ক্ষয় হয়েছে, কৌশলগত তেলের মজুত কমেছে, মার্কিন সেনাদের অপ্রয়োজনীয় ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে
আরও পড়ুন. নিট প্রশ্নফাঁসের আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
এবং দেশের ভেতরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।তিনি আরও অভিযোগ করেন, যুদ্ধের ব্যয়ভার দেশের ঋণের বোঝা বাড়িয়েছে এবং অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনকে উপেক্ষা করা হয়েছে। তাঁর দাবি, এসব সিদ্ধান্ত মূলত ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই নেওয়া হয়েছে।থমাস ম্যাসির এই মন্তব্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্য ইস্যুতে নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে। বিশেষ করে ইরান-ইসরায়েল সংকট ঘিরে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিষয় : ‘ইসরায়েল আমেরিকা প্রশাসনের বিরুদ্ধে

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন