দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অভিযান, মাদকসহ আটক দম্পতিসহ আটক ৩

ডিবির অভিযান, মাদকসহ আটক দম্পতি

নীলফামারীর ডিমলা উপজেলা সদরে অভিযান চালিয়ে ১০৫টি ইয়াবাসহ এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি। শনিবার সন্ধ্যায় একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, ডিমলা উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসায় মাদক বিক্রির তথ্য পেয়ে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।ডিমলা থানা পুলিশের সহযোগিতায় চালানো অভিযানে আটক করা হয় তিনজনকে। তারা হলেন—ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার মো. সবুজ রহমান,

আরও  পড়ুন, সিদ্ধিরগঞ্জে সরকারবিরোধী মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ২

 তার স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার মো. সহিদুল ইসলাম।পুলিশের তথ্য অনুযায়ী, আটক সবুজ রহমান ও তার স্ত্রী ডোমারের স্থায়ী বাসিন্দা হলেও ডিমলা সদরের হোলারজুম্মা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।অভিযানের সময় ওই বাসা থেকে ১০৫টি ইয়াবা উদ্ধার করা হয়।নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইমরান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

বিষয় : ডিবির অভিযান মাদকসহ আটক দম্পতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অভিযান, মাদকসহ আটক দম্পতিসহ আটক ৩

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

নীলফামারীর ডিমলা উপজেলা সদরে অভিযান চালিয়ে ১০৫টি ইয়াবাসহ এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি। শনিবার সন্ধ্যায় একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, ডিমলা উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসায় মাদক বিক্রির তথ্য পেয়ে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।ডিমলা থানা পুলিশের সহযোগিতায় চালানো অভিযানে আটক করা হয় তিনজনকে। তারা হলেন—ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার মো. সবুজ রহমান,

আরও  পড়ুন, সিদ্ধিরগঞ্জে সরকারবিরোধী মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ২

 তার স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার মো. সহিদুল ইসলাম।পুলিশের তথ্য অনুযায়ী, আটক সবুজ রহমান ও তার স্ত্রী ডোমারের স্থায়ী বাসিন্দা হলেও ডিমলা সদরের হোলারজুম্মা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।অভিযানের সময় ওই বাসা থেকে ১০৫টি ইয়াবা উদ্ধার করা হয়।নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইমরান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত