বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু এবং সহসভাপতি মাঈন আহমেদ সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে সহসভাপতি নাজিফা জান্নাতকেও সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ছাত্র ইউনিয়ন জানায়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে স্বার্থের দ্বন্দ্ব বা সাংগঠনিক মতদ্বৈধতার আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণেই মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন এবং কেন্দ্রীয় কমিটি তা গ্রহণ করে।একই প্রেক্ষাপটে সংগঠনের সহসভাপতি নাজিফা জান্নাতকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্র ইউনিয়নের ভাষ্য, সংগঠনের আদর্শ, নীতিমালা এবং সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন. ১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদায়ী নেতাদের সাংগঠনিক অবদানকে সম্মানের সঙ্গে স্মরণ করছে ছাত্র ইউনিয়ন। পাশাপাশি শিক্ষার অধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি যাত্রা শুরু করা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ বা এনপিএর প্রতিষ্ঠাকালীন ১০১ সদস্যের কাউন্সিলে যুক্ত হয়েছিলেন মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ।পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেঘমল্লার বসু লিখেছেন, ছাত্র ইউনিয়ন তাঁর কাছে রাজনৈতিক শিক্ষার একটি বিদ্যালয়, যার আদর্শ ও শিক্ষা ভবিষ্যতেও তাঁর রাজনৈতিক পথচলায় প্রেরণা হয়ে থাকবে।
বিষয় : রাজনৈতিক ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় নেতা

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন