দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ২৫ জুলাই ২০২৬

মহেশপুরে হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ

বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রর্থনা

লিগ চালুর প্রত্যাশার মধ্যে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে সিজেকেএস অ্যাডহক কমিটি

গাছায় মাদক মামলায় ‘৪০০ ইয়াবা’ থেকে ‘১০ ইয়াবা’: বাকি ৩৯০ পিস কোথায় প্রশ্ন পরিবারের

বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুন

গাজীপুরে চারটি চাপাতিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

মেট্রোপলিটন পুলিশ

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি) উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার ইটাহাটা কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, জিএমপির পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের নির্দেশনায় বাসন থানার এসআই কাজী সামসুজ্জামানের নেতৃত্বে এসআই ইদ্রিস আলী, এএসআই সজীব লোহার কৃষ্ণসহ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে রাসেলের বাড়ির সামনের ইটের সড়কে কয়েকজন অস্ত্রধারীর অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

আরও পড়ুন, কক্সবাজারে সাবেক ল্যান্স কর্পোরাল ওবাইদুলকে ২৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার- গাড়ি জব্দ ১

অভিযানে মোঃ মেহেদী হাসান (২৮) ও আব্দুল ছাত্তার (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চারটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসন থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মেহেদী হাসান গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ছয়টি মামলা রয়েছে। অপরদিকে আব্দুল ছাত্তার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে ইটাহাটা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির দুটি মামলা রয়েছে।জিএমপি জানিয়েছে, উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এবং তাদের সঙ্গে অন্য কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বিষয় : মেট্রোপলিটন পুলিশ দুই অস্ত্রধারী চাপাতি উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে চারটি চাপাতিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি) উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার ইটাহাটা কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, জিএমপির পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের নির্দেশনায় বাসন থানার এসআই কাজী সামসুজ্জামানের নেতৃত্বে এসআই ইদ্রিস আলী, এএসআই সজীব লোহার কৃষ্ণসহ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে রাসেলের বাড়ির সামনের ইটের সড়কে কয়েকজন অস্ত্রধারীর অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

আরও পড়ুন, কক্সবাজারে সাবেক ল্যান্স কর্পোরাল ওবাইদুলকে ২৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার- গাড়ি জব্দ ১

অভিযানে মোঃ মেহেদী হাসান (২৮) ও আব্দুল ছাত্তার (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চারটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসন থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মেহেদী হাসান গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ছয়টি মামলা রয়েছে। অপরদিকে আব্দুল ছাত্তার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে ইটাহাটা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির দুটি মামলা রয়েছে।জিএমপি জানিয়েছে, উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এবং তাদের সঙ্গে অন্য কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত