গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি) উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার ইটাহাটা কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, জিএমপির পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের নির্দেশনায় বাসন থানার এসআই কাজী সামসুজ্জামানের নেতৃত্বে এসআই ইদ্রিস আলী, এএসআই সজীব লোহার কৃষ্ণসহ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে রাসেলের বাড়ির সামনের ইটের সড়কে কয়েকজন অস্ত্রধারীর অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।আরও পড়ুন, কক্সবাজারে সাবেক ল্যান্স কর্পোরাল ওবাইদুলকে ২৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার- গাড়ি জব্দ ১অভিযানে মোঃ মেহেদী হাসান (২৮) ও আব্দুল ছাত্তার (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চারটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসন থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মেহেদী হাসান গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ছয়টি মামলা রয়েছে। অপরদিকে আব্দুল ছাত্তার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে ইটাহাটা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির দুটি মামলা রয়েছে।জিএমপি জানিয়েছে, উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এবং তাদের সঙ্গে অন্য কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।