রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রূপক মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।তিনি বলেন, "আমরা চলছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।"বুধবার বিকেলে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন, 'ভিডিও ফাঁসের সন্দেহে' চালকের ওপর হামলা, এমপির বিরুদ্ধে মামলা
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলাম।এ সময় আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা সভাপতি আরমান হোসেন রিয়াদ, আগৈলঝাড়া উপজেলা সভাপতি রাসেল সরদার মেহেদী, গৌরনদী উপজেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসাইন।সম্মেলনে সংগঠনের কার্যক্রম, আদর্শ এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন