গাজীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব, এমপি।সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আরও পড়ুন, কসবায় গোয়ালঘর থেকে ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার, গ্রেপ্তার ১প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব, এমপি বলেন, জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী গাজীপুর গড়ে তুলতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। সভায় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।সভা শেষে জননিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান মাননীয় প্রতিমন্ত্রী।