সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তৃতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল পোনে ৪টার দিকে তিনি সমাবেশস্থল বিসিক শিল্প পার্কে উপস্থিত হন। এরপর ৪টার দিকে তিনি বক্তৃতা শুরু করেন।প্রায় দুই দশক পর সিরাজগঞ্জ জেলায় সফরে গেলেন বিএনপির চেয়ারম্যান। জানা গেছে, এই জনসভা মঞ্চ থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
আরো পড়ুন , মুক্তিযুদ্ধের চেতনায় ধানের শীষের বিজয়ের আহ্বান সালাহউদ্দিনের
তারেক রহমানের সফরকে ঘিরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গণমাধ্যমকে বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বিষয় : বক্তৃতা উপস্থিত জনসভা মঞ্চ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তৃতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল পোনে ৪টার দিকে তিনি সমাবেশস্থল বিসিক শিল্প পার্কে উপস্থিত হন। এরপর ৪টার দিকে তিনি বক্তৃতা শুরু করেন।প্রায় দুই দশক পর সিরাজগঞ্জ জেলায় সফরে গেলেন বিএনপির চেয়ারম্যান। জানা গেছে, এই জনসভা মঞ্চ থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
আরো পড়ুন , মুক্তিযুদ্ধের চেতনায় ধানের শীষের বিজয়ের আহ্বান সালাহউদ্দিনের
তারেক রহমানের সফরকে ঘিরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গণমাধ্যমকে বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন