দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

সাভারে রেডিও কলোনির একমাত্র ফুটপাত হকারদের দখলে, চরম ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা

ফুটপাত হকারদের দখলে, চরম ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি সংলগ্ন আল মুসলিম কারখানার সামনের একমাত্র ফুটপাতটি অবৈধ হকারদের দখলে চলে গেছে। এতে প্রতিদিন শত শত পথচারী ও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম ভোগান্তি ও নিরাপত্তার ঝুঁকিতে চলাচল করতে বাধ্য হচ্ছেন। ​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, মহাসড়কের এই অংশে পথচারীদের নির্বিঘ্নে হেঁটে চলার জন্য কেবল এই একটি ফুটপাতই রয়েছে। কিন্তু দীর্ঘ দিন ধরে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য হকারের দোকান গড়ে ওঠায় ফুটপাত দিয়ে স্বাভাবিক চলাচলের কোনো উপায় নেই। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

আরও  পড়ুন, মাদারীপুরের কালকিনিতে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

​হকারদের দখলের পাশাপাশি ফুটপাতে দিনভর অবাধে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগও রয়েছে। ফলে পথচারী ও শিক্ষার্থীদের নিয়মিত পরোক্ষ ধূমপানের (প্যাসিভ স্মোকিং) ক্ষতিকর শিকার হতে হচ্ছে। অনেক পথচারী জানান, ধোঁয়ার কারণে হাঁটার সময় তাৎক্ষণিক কাশি ও শ্বাসকষ্টের মতো স্বাস্থ্যসমস্যা দেখা দিচ্ছে।​এছাড়া, ফুটপাত ও সংলগ্ন এলাকায় বখাটে যুবকদের আড্ডাও নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। তারা দীর্ঘ সময় ধরে সেখানে দলবেঁধে অবস্থান করে প্রকাশ্যে ধূমপান করে এবং মোবাইল ফোনে ব্যস্ত থাকে। এতে চলাচলকারী নারী ও ছাত্রীদের চরম অস্বস্তি ও নিরাপত্তা হীনতায় ভুগতে হয়। ​এলাকাবাসীর প্রশ্ন, নির্বাচনকালীন সময়ে সাভারকে ‘হকারমুক্ত ও ঝুঁকিমুক্ত’ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তব প্রতিফলন কতদূর। ​ফুটপাতটি অবিলম্বে দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বখাটেদের উপদ্রব বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন সাভারের সাধারণ জনগণ।

বিষয় : ফুটপাত শিক্ষার্থীরা চরম ভোগান্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সাভারে রেডিও কলোনির একমাত্র ফুটপাত হকারদের দখলে, চরম ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি সংলগ্ন আল মুসলিম কারখানার সামনের একমাত্র ফুটপাতটি অবৈধ হকারদের দখলে চলে গেছে। এতে প্রতিদিন শত শত পথচারী ও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম ভোগান্তি ও নিরাপত্তার ঝুঁকিতে চলাচল করতে বাধ্য হচ্ছেন। ​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, মহাসড়কের এই অংশে পথচারীদের নির্বিঘ্নে হেঁটে চলার জন্য কেবল এই একটি ফুটপাতই রয়েছে। কিন্তু দীর্ঘ দিন ধরে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য হকারের দোকান গড়ে ওঠায় ফুটপাত দিয়ে স্বাভাবিক চলাচলের কোনো উপায় নেই। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

আরও  পড়ুন, মাদারীপুরের কালকিনিতে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

​হকারদের দখলের পাশাপাশি ফুটপাতে দিনভর অবাধে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগও রয়েছে। ফলে পথচারী ও শিক্ষার্থীদের নিয়মিত পরোক্ষ ধূমপানের (প্যাসিভ স্মোকিং) ক্ষতিকর শিকার হতে হচ্ছে। অনেক পথচারী জানান, ধোঁয়ার কারণে হাঁটার সময় তাৎক্ষণিক কাশি ও শ্বাসকষ্টের মতো স্বাস্থ্যসমস্যা দেখা দিচ্ছে।​এছাড়া, ফুটপাত ও সংলগ্ন এলাকায় বখাটে যুবকদের আড্ডাও নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। তারা দীর্ঘ সময় ধরে সেখানে দলবেঁধে অবস্থান করে প্রকাশ্যে ধূমপান করে এবং মোবাইল ফোনে ব্যস্ত থাকে। এতে চলাচলকারী নারী ও ছাত্রীদের চরম অস্বস্তি ও নিরাপত্তা হীনতায় ভুগতে হয়। ​এলাকাবাসীর প্রশ্ন, নির্বাচনকালীন সময়ে সাভারকে ‘হকারমুক্ত ও ঝুঁকিমুক্ত’ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তব প্রতিফলন কতদূর। ​ফুটপাতটি অবিলম্বে দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বখাটেদের উপদ্রব বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন সাভারের সাধারণ জনগণ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত