দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

মাদারীপুরের কালকিনিতে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

মাদারীপুরের কালকিনিতে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।রবিবার (১৯ জুলাই) বিকেলে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দীন ইসলাম ওই এলাকার মহসিন ঢালীর ছেলে।র‍্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর) ক্যাম্প জানায়, চরজগমোহন এলাকায় একটি বাড়িতে জাল টাকা তৈরি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দীন ইসলাম ঢালীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট এবং সহযোগী সুজন ঢালীর ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

আরও  পড়ুন, ব্রেড উৎপাদনে অনিয়ম: আইশিন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে:১টি কালার প্রিন্টার ও জাল টাকা তৈরির রং।এন্ট্রিকাটার, স্কেল ও ২টি চপিং বোর্ড।১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।জাল টাকা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রায় ৯৫০ পিস এ-ফোর (A4) সাইজের কাগজ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে আসল টাকা হিসেবে বাজারে সরবরাহ করে আসছিল।র‍্যাব জানায়, আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক ধারায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিষয় : জাল টাকা বিপুল পরিমাণ যুবক গ্রেফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাদারীপুরের কালকিনিতে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

মাদারীপুরের কালকিনিতে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।রবিবার (১৯ জুলাই) বিকেলে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দীন ইসলাম ওই এলাকার মহসিন ঢালীর ছেলে।র‍্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর) ক্যাম্প জানায়, চরজগমোহন এলাকায় একটি বাড়িতে জাল টাকা তৈরি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দীন ইসলাম ঢালীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট এবং সহযোগী সুজন ঢালীর ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

আরও  পড়ুন, ব্রেড উৎপাদনে অনিয়ম: আইশিন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে:১টি কালার প্রিন্টার ও জাল টাকা তৈরির রং।এন্ট্রিকাটার, স্কেল ও ২টি চপিং বোর্ড।১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।জাল টাকা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রায় ৯৫০ পিস এ-ফোর (A4) সাইজের কাগজ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে আসল টাকা হিসেবে বাজারে সরবরাহ করে আসছিল।র‍্যাব জানায়, আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক ধারায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত