দৈনিক সংবাদ দিগন্ত

মানবতাবিরোধী অপরাধ: রামপুরা-বনশ্রীর ঘটনায় মৃত্যুদণ্ড ৩, যাবজ্জীবন ১

রামপুরা-বনশ্রীর ঘটনায় মৃত্যুদণ্ড ৩, যাবজ্জীবন ১

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর হামলাকে ‘রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে পরিচালিত ব্যাপক ও পরিকল্পিত আক্রমণ’ বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।গত ১৬ জুলাই প্রকাশিত ১৪৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।এছাড়া কার্নিশে ঝুলন্ত এক তরুণকে গুলি করার ঘটনায় এসআই তারিকুল ইসলামকে যাবজ্জীবন এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেছে, রামপুরা-বনশ্রীর ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ফৌজদারি অপরাধ নয়; 

আরও  পড়ুন, পর্যায়ক্রমে দেশজুড়ে ফ্যামিলি কার্ড, বাস্তবায়ন কৌশল চূড়ান্তে বৈঠক প্রধানমন্ত্রী

বরং রাষ্ট্রীয় বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন দলের সহযোগী সদস্যদের সমন্বয়ে বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিচালিত বৃহত্তর ও পরিকল্পিত হামলার অংশ।আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পাশাপাশি ইন্টারনেট বন্ধ রাখা, চিকিৎসাসেবায় বাধা, অ্যাম্বুলেন্স চলাচলে প্রতিবন্ধকতা এবং মৃতদেহ গুমের মতো ঘটনাও একই পদ্ধতিগত আক্রমণের অংশ ছিল।ট্রাইব্যুনাল জানায়, ডিজিটাল ফরেনসিক পরীক্ষায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের একটি ওয়্যারলেস নির্দেশনার অডিওর সত্যতা মিলেছে। আদালত এটিকে মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করেছে।পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রায় বাস্তবায়নে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে।

বিষয় : মানবতাবিরোধী মৃত্যুদণ্ড যাবজ্জীবন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: রামপুরা-বনশ্রীর ঘটনায় মৃত্যুদণ্ড ৩, যাবজ্জীবন ১

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর হামলাকে ‘রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে পরিচালিত ব্যাপক ও পরিকল্পিত আক্রমণ’ বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।গত ১৬ জুলাই প্রকাশিত ১৪৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।এছাড়া কার্নিশে ঝুলন্ত এক তরুণকে গুলি করার ঘটনায় এসআই তারিকুল ইসলামকে যাবজ্জীবন এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেছে, রামপুরা-বনশ্রীর ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ফৌজদারি অপরাধ নয়; 

আরও  পড়ুন, পর্যায়ক্রমে দেশজুড়ে ফ্যামিলি কার্ড, বাস্তবায়ন কৌশল চূড়ান্তে বৈঠক প্রধানমন্ত্রী

বরং রাষ্ট্রীয় বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন দলের সহযোগী সদস্যদের সমন্বয়ে বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিচালিত বৃহত্তর ও পরিকল্পিত হামলার অংশ।আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পাশাপাশি ইন্টারনেট বন্ধ রাখা, চিকিৎসাসেবায় বাধা, অ্যাম্বুলেন্স চলাচলে প্রতিবন্ধকতা এবং মৃতদেহ গুমের মতো ঘটনাও একই পদ্ধতিগত আক্রমণের অংশ ছিল।ট্রাইব্যুনাল জানায়, ডিজিটাল ফরেনসিক পরীক্ষায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের একটি ওয়্যারলেস নির্দেশনার অডিওর সত্যতা মিলেছে। আদালত এটিকে মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করেছে।পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রায় বাস্তবায়নে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত