দৈনিক সংবাদ দিগন্ত

পর্যায়ক্রমে দেশজুড়ে ফ্যামিলি কার্ড, বাস্তবায়ন কৌশল চূড়ান্তে বৈঠক প্রধানমন্ত্রী

দেশজুড়ে ফ্যামিলি কার্ড, বাস্তবায়ন কৌশল চূড়ান্তে বৈঠক প্রধানমন্ত্রী

পর্যায়ক্রমে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সম্প্রসারণে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাস্তবায়নে স্বচ্ছতা, প্রযুক্তির ব্যবহার এবং নির্ভুল তথ্যভাণ্ডার তৈরির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি এবং দেশব্যাপী সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে যেন কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে এই সুবিধা পৌঁছায়, সে জন্য একটি গ্রহণযোগ্য জাতীয় ডাটাবেজ গড়ে তুলতে হবে।

আরও  পড়ুন, আদালতের নির্দেশে সাবেক সেনা জিয়াউল আহসানের বাড়ির মালামাল গুনছে দুদক

তিনি আরও নির্দেশ দেন, তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।এছাড়া আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন সরকারপ্রধান।বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সরকারের লক্ষ্য, পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করা।

বিষয় : দেশজুড়ে বাস্তবায়ন ফ্যামিলি কার্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পর্যায়ক্রমে দেশজুড়ে ফ্যামিলি কার্ড, বাস্তবায়ন কৌশল চূড়ান্তে বৈঠক প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

পর্যায়ক্রমে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সম্প্রসারণে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাস্তবায়নে স্বচ্ছতা, প্রযুক্তির ব্যবহার এবং নির্ভুল তথ্যভাণ্ডার তৈরির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি এবং দেশব্যাপী সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে যেন কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে এই সুবিধা পৌঁছায়, সে জন্য একটি গ্রহণযোগ্য জাতীয় ডাটাবেজ গড়ে তুলতে হবে।

আরও  পড়ুন, আদালতের নির্দেশে সাবেক সেনা জিয়াউল আহসানের বাড়ির মালামাল গুনছে দুদক

তিনি আরও নির্দেশ দেন, তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।এছাড়া আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন সরকারপ্রধান।বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সরকারের লক্ষ্য, পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত