প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পাওয়ার পর সবার সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘প্রধানমন্ত্রী আমাকে তার রাজনৈতিক সহকারী পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি,
আরও পড়ুন, লোডশেডিং নিয়ে সরকারের সমালোচনায় হাসনাত আবদুল্লাহ
বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে।’তিনি আরও লেখেন, ‘আমি যাতে আস্থা ও বিশ্বাসের সহিত আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালোবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’তার এ পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন