দৈনিক সংবাদ দিগন্ত

প্রশাসনে বড় রদবদল পুলিশে একযোগে ১৭ কর্মকর্তার নতুন দায়িত্ব

দেশের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পুলিশ সুপার (এসপি) থেকে ‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া এক ডিআইজি ও ১৬ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব (পুলিশ-১ শাখা) তৌছিফ আহমেদ।বদলির তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।আরো পড়ুন , আজ স্বাধীনতা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রীবিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে এসবিতে, আরপিএমপির উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদকে পদস্থ বিভাগে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদকে একই ইউনিটে যুগ্ম কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া সিআইডির মুহাম্মদ বাছির উদ্দিন, এসবির মোহাম্মদ মনিরুজ্জামান, সিএমপির হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, পুলিশ সদর দপ্তরের মাহবুবুল করিম, আরএমপির আল মামুন এবং নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশের মোহা. আসাদুজ্জামানসহ আরও কয়েকজন কর্মকর্তাকে নিজ নিজ ইউনিটে বা নতুন ইউনিটে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।সরকারের এই পদক্ষেপকে পুলিশ প্রশাসনে গতিশীলতা ও কার্যক্রম আরও শক্তিশালী করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

প্রশাসনে বড় রদবদল পুলিশে একযোগে ১৭ কর্মকর্তার নতুন দায়িত্ব