দৈনিক সংবাদ দিগন্ত

আমাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আমাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল
চিত্রনায়িকা পরীমনি

চার বছর আগে র‍্যাবের হাতে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো বিস্তারিত বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই ঘটনার প্রভাব এখনো তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাজীবনে রয়ে গেছে।শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমনি বলেন, ওই ঘটনার কারণে তার সম্মান, মানসিক শান্তি ও ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখেন, হারিয়ে যাওয়া সময়, সম্মান ও মানসিক শান্তি আদৌ ফিরিয়ে দেওয়া সম্ভব কি না।

আরও  পড়ুন, আজও অর্ধাঙ্গিনী

স্ট্যাটাসে তিনি র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামের সাম্প্রতিক এক টক শোর বক্তব্যের প্রসঙ্গও উল্লেখ করেন। পাশাপাশি বলেন, তিনি প্রতিশোধ নয়, বরং সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার চান, যাতে ভবিষ্যতে কোনো নির্দোষ মানুষ এমন পরিস্থিতির শিকার না হন।উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়, যা বর্তমানে বিচারাধীন। এছাড়া ঢাকা বোট ক্লাব-সংক্রান্ত পৃথক মামলাগুলোর বিচারিক কার্যক্রমও চলমান রয়েছে।

বিষয় : গ্রেপ্তার বেআইনিভাব চিত্রনায়িকা পরীমনি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

আমাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

চার বছর আগে র‍্যাবের হাতে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো বিস্তারিত বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই ঘটনার প্রভাব এখনো তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাজীবনে রয়ে গেছে।শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমনি বলেন, ওই ঘটনার কারণে তার সম্মান, মানসিক শান্তি ও ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখেন, হারিয়ে যাওয়া সময়, সম্মান ও মানসিক শান্তি আদৌ ফিরিয়ে দেওয়া সম্ভব কি না।

আরও  পড়ুন, আজও অর্ধাঙ্গিনী

স্ট্যাটাসে তিনি র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামের সাম্প্রতিক এক টক শোর বক্তব্যের প্রসঙ্গও উল্লেখ করেন। পাশাপাশি বলেন, তিনি প্রতিশোধ নয়, বরং সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার চান, যাতে ভবিষ্যতে কোনো নির্দোষ মানুষ এমন পরিস্থিতির শিকার না হন।উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়, যা বর্তমানে বিচারাধীন। এছাড়া ঢাকা বোট ক্লাব-সংক্রান্ত পৃথক মামলাগুলোর বিচারিক কার্যক্রমও চলমান রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত