দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ আজ মুক্তি পাচ্ছে। পরিচালক কৌশিক গাঙ্গুলীর এই সিনেমাটি ২০২৩ সালের প্রশংসিত ‘অর্ধাঙ্গিনী’-এর দ্বিতীয় কিস্তি।প্রথম সিনেমায় জয়া আহসানের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এবারও তার চরিত্রকে ঘিরেই এগোবে গল্প। সম্পর্কের টানাপোড়েন, অতীতের স্মৃতি এবং মানুষের না-বলা অনুভূতিই সিনেমার মূল উপজীব্য।
আরও পড়ুন, ক্ষুব্ধ হুমা কুরেশি
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক কৌশিক গাঙ্গুলী জানান, প্রথম সিনেমা নির্মাণের সময় থেকেই দ্বিতীয় কিস্তির পরিকল্পনা ছিল। দর্শকদের ভালোবাসাই সেই ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে।অন্যদিকে জয়া আহসান বলেন, দর্শকদের আগ্রহ আগের চেয়েও বেশি। ট্রেলার প্রকাশের পর থেকেই ইতিবাচক সাড়া মিলেছে। অসুস্থ থাকলেও সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। তার ভাষায়, ‘এবার ডোজটা একটু কড়া।’
বিষয় : অভিনয় অর্ধাঙ্গিনী অতীতের স্মৃতি

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ আজ মুক্তি পাচ্ছে। পরিচালক কৌশিক গাঙ্গুলীর এই সিনেমাটি ২০২৩ সালের প্রশংসিত ‘অর্ধাঙ্গিনী’-এর দ্বিতীয় কিস্তি।প্রথম সিনেমায় জয়া আহসানের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এবারও তার চরিত্রকে ঘিরেই এগোবে গল্প। সম্পর্কের টানাপোড়েন, অতীতের স্মৃতি এবং মানুষের না-বলা অনুভূতিই সিনেমার মূল উপজীব্য।
আরও পড়ুন, ক্ষুব্ধ হুমা কুরেশি
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক কৌশিক গাঙ্গুলী জানান, প্রথম সিনেমা নির্মাণের সময় থেকেই দ্বিতীয় কিস্তির পরিকল্পনা ছিল। দর্শকদের ভালোবাসাই সেই ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে।অন্যদিকে জয়া আহসান বলেন, দর্শকদের আগ্রহ আগের চেয়েও বেশি। ট্রেলার প্রকাশের পর থেকেই ইতিবাচক সাড়া মিলেছে। অসুস্থ থাকলেও সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। তার ভাষায়, ‘এবার ডোজটা একটু কড়া।’

আপনার মতামত লিখুন