টানা ভারী বর্ষণে দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাহাড়ধস, বন্যা, জলাবদ্ধতা ও দুর্ঘটনায় বিভিন্ন জেলায় প্রাণহানির খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চল।কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসে সাত শিশু শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন। এর আগে একই জেলায় পাহাড়ধসে আরও ১১ জনের মৃত্যু হয়।চট্টগ্রামের পাঁচলাইশ ও সীতাকুণ্ডে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। নরসিংদীর রায়পুরায় দেয়ালচাপায় প্রাণ গেছে এক শিশুর। ময়মনসিংহেও বৃষ্টির পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরও পড়ুন, গাজীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ: ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার
এদিকে অতিবৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ ডুবে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে শত শত পর্যটক আটকা পড়েছেন।বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ায় একাধিক মাছধরা ট্রলার ডুবে গেছে। কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ড ১৫ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে। নদ-নদীর পানি দ্রুত বাড়ছে এবং অনেক এলাকায় মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন।প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ধস ও বন্যাপ্রবণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিষয় : জলাবদ্ধতা টানা বৃষ্টি পাহাড়ধস

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন