দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

উগ্রবাদী কর্মকাণ্ডের সন্দেহে গ্রেপ্তার আতাউল্লাহ শাহকে এনসিপি থেকে স্থায়ী বহিষ্কার

আতাউল্লাহ শাহকে এনসিপি থেকে স্থায়ী বহিষ্কার

উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা এনসিপির গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।দলের দপ্তর সেল থেকে জারি করা এক চিঠিতে জানানো হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

আরও  পড়ুন, আত্মগোপন শেষে গ্রেপ্তার নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াস

এর আগে ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে আতাউল্লাহ শাহসহ ছয়জনকে আটক করে পুলিশ। পরে আদালতের অনুমতিক্রমে তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য সমবেত হওয়ার সন্দেহে তাদের আটক করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : এনসিপি বহিষ্কার উগ্রবাদী কর্মকাণ্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

উগ্রবাদী কর্মকাণ্ডের সন্দেহে গ্রেপ্তার আতাউল্লাহ শাহকে এনসিপি থেকে স্থায়ী বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা এনসিপির গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।দলের দপ্তর সেল থেকে জারি করা এক চিঠিতে জানানো হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

আরও  পড়ুন, আত্মগোপন শেষে গ্রেপ্তার নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াস

এর আগে ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে আতাউল্লাহ শাহসহ ছয়জনকে আটক করে পুলিশ। পরে আদালতের অনুমতিক্রমে তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য সমবেত হওয়ার সন্দেহে তাদের আটক করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত