দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

আত্মগোপন শেষে গ্রেপ্তার নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াস

আত্মগোপন শেষে গ্রেপ্তার নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী ফরিদা

চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত যুব মহিলা লীগের জেলা সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সকালে চাঁদপুর শহরের বড় স্টেশন উত্তর শ্রীরামদী এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ।পুলিশ জানায়, ফরিদা ইলিয়াস সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি। অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন, সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দায় হেফাজত, দিলো কঠোর হুঁশিয়ারি

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি নিজ বাসায় অবস্থান শুরু করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।জানা গেছে, ফরিদা ইলিয়াস সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। আত্মগোপনের পরও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দলীয় কর্মকাণ্ডের ছবি প্রকাশ করছিলেন বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এদিকে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে চাঁদপুর সদর মডেল থানা।

বিষয় : আত্মগোপন নেত্রী ফরিদা মহিলা লীগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

আত্মগোপন শেষে গ্রেপ্তার নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াস

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত যুব মহিলা লীগের জেলা সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সকালে চাঁদপুর শহরের বড় স্টেশন উত্তর শ্রীরামদী এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ।পুলিশ জানায়, ফরিদা ইলিয়াস সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি। অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন, সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দায় হেফাজত, দিলো কঠোর হুঁশিয়ারি

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি নিজ বাসায় অবস্থান শুরু করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।জানা গেছে, ফরিদা ইলিয়াস সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। আত্মগোপনের পরও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দলীয় কর্মকাণ্ডের ছবি প্রকাশ করছিলেন বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এদিকে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে চাঁদপুর সদর মডেল থানা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত