দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দায় হেফাজত, দিলো কঠোর হুঁশিয়ারি

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দায় হেফাজত

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাসের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এই আয়োজনের নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান।হেফাজতের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ ভবন দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং জাতীয় মর্যাদার প্রতীক। সেখানে গান-বাজনা ও পশ্চিমা সংস্কৃতির আদলে অনুষ্ঠান আয়োজনকে তারা অনভিপ্রেত এবং জাতীয় মর্যাদার পরিপন্থী বলে মনে করেন।

আরও  পড়ুন, সাভারে ককটেল হামলার প্রতিবাদে মধ্যরাতে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

বিবৃতিতে আরও দাবি করা হয়, এমন আয়োজন দেশের ধর্মীয় অনুভূতি ও জাতীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে এ ধরনের অনুষ্ঠানকে ‘সাংস্কৃতিক মেলবন্ধন’ হিসেবে ব্যাখ্যা করার প্রচেষ্টারও সমালোচনা করেছে সংগঠনটি।হেফাজতের মহাসচিব বলেন, জাতীয় সংসদ ভবনের মর্যাদা রক্ষায় সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত। পাশাপাশি ভবিষ্যতে জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে জাতীয় ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বিষয় : যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি মার্কিন স্বাধীনতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দায় হেফাজত, দিলো কঠোর হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাসের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এই আয়োজনের নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান।হেফাজতের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ ভবন দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং জাতীয় মর্যাদার প্রতীক। সেখানে গান-বাজনা ও পশ্চিমা সংস্কৃতির আদলে অনুষ্ঠান আয়োজনকে তারা অনভিপ্রেত এবং জাতীয় মর্যাদার পরিপন্থী বলে মনে করেন।

আরও  পড়ুন, সাভারে ককটেল হামলার প্রতিবাদে মধ্যরাতে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

বিবৃতিতে আরও দাবি করা হয়, এমন আয়োজন দেশের ধর্মীয় অনুভূতি ও জাতীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে এ ধরনের অনুষ্ঠানকে ‘সাংস্কৃতিক মেলবন্ধন’ হিসেবে ব্যাখ্যা করার প্রচেষ্টারও সমালোচনা করেছে সংগঠনটি।হেফাজতের মহাসচিব বলেন, জাতীয় সংসদ ভবনের মর্যাদা রক্ষায় সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত। পাশাপাশি ভবিষ্যতে জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে জাতীয় ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত