সাভারে দলীয় পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।সোমবার রাত ১২টার দিকে বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। এরপর জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, ফার-রাইট নিয়ে বিস্ফোরক মন্তব্য মাহফুজ আলমের
এর আগে সোমবার সাভারে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দলটির তথ্যমতে, এ ঘটনায় অন্তত চারজন আহত হন।এনসিপি এ ঘটনার নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।এদিকে, ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। হামলার কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
বিষয় : মশাল মিছিল প্রতিবাদে ককটেল হামলা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন