জুলাই গণঅভ্যুত্থানে আহত দাবি করে জমা দেওয়া নতুন আবেদন যাচাইয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে প্রায় ২০০টি আবেদন সম্পূর্ণ ভুয়া বলে শনাক্ত হয়েছে। এছাড়া প্রায় ৬০০ আবেদনে পাওয়া গেছে নানা ধরনের অসংগতি।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন করে তিন হাজারের বেশি আবেদন জমা পড়ে। এর মধ্যে ২ হাজার ৩৮৮টি আবেদন পুলিশের বিশেষ শাখা—এসবি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই তদন্ত করে।তদন্ত শেষে ১ হাজার ৫৯০ জনের তথ্য সঠিক পাওয়া গেছে। তাদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন, ১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নতুন এ তালিকা যুক্ত হলে গেজেটভুক্ত জুলাইযোদ্ধার সংখ্যা বেড়ে প্রায় ১৫ হাজার ৯৬০ জনে পৌঁছাবে।তবে তদন্তে প্রায় ২০০টি আবেদন সরাসরি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এছাড়া একই ব্যক্তির একাধিক আবেদন, শহীদের নামে আহত হিসেবে আবেদন এবং তথ্যগত অসংগতিসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে।মন্ত্রণালয় বলছে, প্রকৃত জুলাইযোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করতে এবং ভুয়া আবেদনকারীদের বাদ দিতেই গোয়েন্দা সংস্থার মাধ্যমে কঠোর যাচাই-বাছাই করা হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতেও নতুন আবেদন যাচাই অব্যাহত থাকবে। অসত্য তথ্য দিয়ে কেউ তালিকাভুক্ত হলে তার নাম গেজেট থেকে বাতিল করা হবে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন