দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

‘সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব’: প্রধানমন্ত্রী

আধুনিক হচ্ছে কারা বিভাগ ‘জেল’ শব্দ বাদ দিয়ে নতুন নামের উদ্যোগ

শিক্ষক-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি

মহাসড়কে আর চলবে না কোনো থ্রি-হুইলার, এআই ক্যামেরায় হবে অটো ফাইন : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগার ভেঙে পালানো ২,২৪৭ বন্দির ৬৯০ জন এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভবনে নতুন সংযোজন, স্পিকারের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা

২০২৭ হজের প্রস্তুতি শুরু সৌদিতে, ৭৫ দেশের সঙ্গে আগাম সমন্বয় সভা

দুই দিনের সরকারি সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বরিশাল বিভাগে এটিই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জনসভার স্থান ও পূর্ণাঙ্গ কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় নেতাদের বৈঠকের পর বিস্তারিত সূচি ঘোষণা করা হবে।প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন, রিমঝিম বৃষ্টি, তবুও কমেনি ভ্যাপসা গরম

বিশেষ করে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটাকে ঘিরে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প নতুন গতি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এদিকে সফরকে সফল করতে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা, মহানগর এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় করবেন।আগামীকাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব।সরকার গঠনের পর এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর। ফলে রাজনৈতিক ও উন্নয়ন—দুই দিক থেকেই সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে।

বিষয় : প্রধানমন্ত্রী রিশাল সফর ১৩ জুলাই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বরিশাল বিভাগে এটিই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জনসভার স্থান ও পূর্ণাঙ্গ কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় নেতাদের বৈঠকের পর বিস্তারিত সূচি ঘোষণা করা হবে।প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন, রিমঝিম বৃষ্টি, তবুও কমেনি ভ্যাপসা গরম

বিশেষ করে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটাকে ঘিরে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প নতুন গতি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এদিকে সফরকে সফল করতে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা, মহানগর এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় করবেন।আগামীকাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব।সরকার গঠনের পর এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর। ফলে রাজনৈতিক ও উন্নয়ন—দুই দিক থেকেই সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত