দৈনিক সংবাদ দিগন্ত

১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বরিশাল বিভাগে এটিই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জনসভার স্থান ও পূর্ণাঙ্গ কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় নেতাদের বৈঠকের পর বিস্তারিত সূচি ঘোষণা করা হবে।প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আরও পড়ুন, রিমঝিম বৃষ্টি, তবুও কমেনি ভ্যাপসা গরমবিশেষ করে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটাকে ঘিরে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প নতুন গতি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এদিকে সফরকে সফল করতে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা, মহানগর এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় করবেন।আগামীকাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব।সরকার গঠনের পর এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর। ফলে রাজনৈতিক ও উন্নয়ন—দুই দিক থেকেই সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে।

১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান