দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ, চারা বিতরণ

প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ, চারা বিতরণ

ঢাকার ধামরাইয়ে ২০২৫-২৬ অর্থ-বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ (আম, মাল্টা, সুপারি ও লেবুসহ অন্যান্য) ও খরিপ-২ মৌসুমে আমনধান, গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশি ও হাইব্রিড) জাতের শাকসবজি কর্মসূচি উপলক্ষ্যে প্রান্তিক পর্যায়ের কৃষক/উপকারভোগীর মাঝে 'বিনামূল্যে শাকসবজি বীজ, চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামরাই কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশি ও হাইব্রিড) জাতের শাকসবজি কর্মসূচির আওতায় ২০০০ জন কৃষককে ০৭ ধরণের শাকসবজির মোট ৩০০ গ্রাম করে বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি পটাশ সার বিতরণ করা হয়।এছাড়া চলতি মৌসুমে ২১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক আমন ধানের উন্নত জাতের স্বল্পজীবনকালীন ধান যেমন ব্রিধান ১০৩, ব্রিধান ৭৫, ব্রিধান ৮৭, ব্রিধান ২৯ এর ০৫ কেজি করে বীজ এবং ১০কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার পেযেছে। 

আরও পড়ুন, কসবায় ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থী ও সহযোগী আটক

এছাড়া সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ধামরাই উপজেলায় বিনামূল্যে মোট ১০৯৮ জন উপকারভোগীদের মাঝে ০৫টি করে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা, জৈবসার ও খুঁটি বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান বলেন, 'সরকারের এ কর্মসূচির সঠিক বাস্তবায়নে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপদ খাদ্যে নিরাপত্তা নিশ্চিত এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।উপজেলা নির্বাহী অফিসার বলেন, আপনাদের অভিযোগ থাকলে জানাবেন। এই যে সার বীজ দেয়া হচ্ছে প্রকৃত উপকারভোগী না পেয়ে থাকলে আমাদের জানাবেন। আপনাদের সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার আছেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে ইতিমধ্যেই কৃষক কার্ড বিতরণ হচ্ছে। কৃষকদের উৎসাহিত করতে আজকের এই প্রোগ্রাম। আপনারা যেকোন সময় আমার কাছে আসবেন কারন আমি নিজেও একটি কৃষি পরিবারের সন্তান।

বিষয় : চারা বিতরণ নির্বাচনী অঙ্গীকার কৃষি পুনর্বাসন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ, চারা বিতরণ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত