দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

আজ ঘোষণা হচ্ছে জুলাই মাসের এলপিজির নতুন দাম, বিকেল ৩টায় জানাবে বিইআরসি

রেমিট্যান্সে নতুন ইতিহাস: ২০২৫-২৬ অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাস গড়লেন প্রবাসীরা

ফার্নেস তেলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমল, কমবে বিদ্যুৎ উৎপাদন ব্যয়

ব্যাংক হলিডে আজ : সব ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ, শেয়ারবাজারেও নেই বেচাকেনা

আগামীকাল ব্যাংক হলিডে: সব ব্যাংকে লেনদেন বন্ধ, থামবে শেয়ারবাজারও

আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই থাকবে কেন্দ্রীয় ব্যাংক

নারীদের জন্য সেলাই মেশিনে ৩৭ কোটি টাকা, সংসদে জানালেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

নারীদের জন্য সেলাই মেশিনে ৩৭ কোটি টাকা, সংসদে জানালেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

রেমিট্যান্সে নতুন ইতিহাস: ২০২৫-২৬ অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেমিট্যান্সে নতুন ইতিহাস: ২০২৫-২৬ অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার
রেমিট্যান্সে নতুন ইতিহাস

প্রবাসী আয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে বৈধ ব্যাংকিং চ্যানেলে এসেছে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়।বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে জুন—এই ১২ মাসে দেশে এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৩৮ হাজার ১২৮ কোটি টাকারও বেশি। এর আগে কোনো অর্থবছরে এত বেশি রেমিট্যান্স দেশে আসেনি।তুলনামূলক হিসাবে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দেশে এসেছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৩ কোটি ৩০ লাখ ডলার, যা ১৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং ডিজিটাল রেমিট্যান্স ব্যবস্থার উন্নয়ন—এসব কারণে বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।যদিও অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স কিছুটা কমে ২৮০ কোটি ৬ লাখ ডলারে নেমে আসে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক হলিডের কারণে ১১টি ব্যাংকের তথ্য প্রাথমিক হিসাবে অন্তর্ভুক্ত হয়নি।

আরও  পড়ুন, রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাস গড়লেন প্রবাসীরা

 ফলে চূড়ান্ত হিসাবে জুন মাসের রেমিট্যান্সের পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে।অর্থনীতিবিদদের মতে, মার্চ, এপ্রিল ও মে মাসে ঈদ উপলক্ষে প্রবাসীরা পরিবার-পরিজনের জন্য অতিরিক্ত অর্থ পাঠান। ঈদ-পরবর্তী সময়ে সেই অতিরিক্ত চাপ কমে যাওয়ায় জুন মাসে রেমিট্যান্সে স্বাভাবিক নিম্নগতি দেখা গেছে।মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মার্চ মাসে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার। এরপর মে মাসে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার দেশে এসেছে।রেমিট্যান্সের এই শক্তিশালী প্রবাহ এবং রপ্তানি আয় বৃদ্ধির ইতিবাচক প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট ব্যবহারযোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৯০ বিলিয়ন ডলারঅর্থনৈতিক বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি বিনিময় হার স্থিতিশীল রাখা, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : রেমিট্যান্স চ্যানেল নতুন ইতিহাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

রেমিট্যান্সে নতুন ইতিহাস: ২০২৫-২৬ অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত