দৈনিক সংবাদ দিগন্ত

দুই গল্পে ঝলমলে কেয়া

নানা ধরনের চরিত্র পর্দায় তুলে ধরার নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন কেয়া পায়েল। সে কারণে গৎবাঁধা গল্প থেকে সরে এসে সেই কাজটি বেছে নিচ্ছেন, যেখানে দর্শক তাকে নতুনরূপে আবিষ্কারের সুযোগ পাবেন।এই ভাবনা থেকে এবার বেছে নিয়েছেন বেশ কিছু ভিন্ন ধাঁচের গল্পের নাটক; যার মধ্যে ‘টিপু সুলতান’ নামের নতুন একক নাটক সদ্য প্রকাশ পেয়েছে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। কাহিনি লেখার পাশাপাশি নাটকটি পরিচালনা করেছেন এ কে পরাগ।এতে আরও একবার কেয়া পায়েলের বিপরীতে দেখা মিলেছে অভিনেতা মুশফিক আর ফারহানকে।আরো পড়ুন , প্রশংসায় ভাসছেন পূজা চেরি নাটকের নাম ‘ইউ অ্যান্ড মি ফরএভার’। অবয়ব সিদ্দিকীর কাহিনি নিয়ে নাটকটি পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ। শিগগিরই জাগো এন্টারটেইনমেন্ট থেকে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলে কেয়া পায়েল জানান।মুশফিক আর ফারহানের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছেন, তার বেশির ভাগই দর্শকের মাঝে সাড়া ফেলেছে, যে কারণে তাদের জুটি করে নির্মাতারা বেশ কিছু নতুন নাটকের কাজে হাত দিয়েছেন। কেয়া পায়েল বলেন, ‘শুধু জনপ্রিয়তার মোহে অভিনয় করে যাচ্ছি- বিষয়টি এমন নয়। অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে পরিণত শিল্পী হিসেবে তুলে ধরার চেষ্টা ছিল সব সময়।

দুই গল্পে ঝলমলে কেয়া