জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২ থেকে ৯ জুলাই রাজধানীতে গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকার দুই মহানগরীতে পৃথক আলোচনা সভা হবে।
আরও পড়ুন, ১ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী ৩৬ দিনের আয়োজন এনসিপির
এ ছাড়া ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে একই ধরনের কর্মসূচি পালন করা হবে। ১ আগস্ট দেশব্যাপী গণমিছিল, ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ সারা দেশে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে জামায়াত তিনটি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো—গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান।এদিকে, জুলাইয়ের বিভিন্ন কর্মসূচিতে দলটির মহিলা বিভাগ, ছাত্রসংগঠন এবং জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামও অংশ নেবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন