প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
জুলাইজুড়ে কর্মসূচি জামায়াতের, ১ আগস্ট গণমিছিল ও ৫ আগস্ট সমাবেশ
সংবাদ দিগন্ত ||
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২ থেকে ৯ জুলাই রাজধানীতে গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকার দুই মহানগরীতে পৃথক আলোচনা সভা হবে।আরও পড়ুন, ১ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী ৩৬ দিনের আয়োজন এনসিপিরএ ছাড়া ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে একই ধরনের কর্মসূচি পালন করা হবে। ১ আগস্ট দেশব্যাপী গণমিছিল, ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ সারা দেশে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে জামায়াত তিনটি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো—গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান।এদিকে, জুলাইয়ের বিভিন্ন কর্মসূচিতে দলটির মহিলা বিভাগ, ছাত্রসংগঠন এবং জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামও অংশ নেবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত