জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি পুনরুজ্জীবিত করতে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।তিনি বলেন, জুলাইয়ের প্রতিটি দিনই ছিল গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন , সংসদের দুই টায়ার সরকার ও বিরোধী দল, একটিও অচল হওয়া যাবে না: জামায়াত আমির
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, সংহতি সভা এবং ‘জুলাই থেকে জনপদ’ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু হবে।এরপর পুরো মাসজুড়ে গ্রাফিতি, দেয়াল লিখন, স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, নারী সমাবেশ, কফিন মিছিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের কবর জিয়ারত, স্মৃতিচারণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে নানা কর্মসূচি পালিত হবে।এনসিপি জানিয়েছে, ৫ আগস্ট ‘বিজয়ের উল্লাস’ কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী আয়োজন শেষ হবে। পাশাপাশি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে ‘প্রবাসে জুলাই’ কর্মসূচিও চলবে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন