দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

সংসদের দুই টায়ার সরকার ও বিরোধী দল, একটিও অচল হওয়া যাবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে রাজনৈতিক সহনশীলতা, দায়িত্বশীল আচরণ এবং কার্যকর সংসদীয় চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদকে কার্যকর রাখতে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। তিনি সংসদকে একটি যানবাহনের সঙ্গে তুলনা করে বলেন, যেমন একটি গাড়ি চালাতে দুটি চাকা প্রয়োজন হয়, তেমনি সংসদ পরিচালনার জন্যও সরকার ও বিরোধী দলের সমান ভূমিকা রয়েছে।তিনি সতর্ক করে বলেন, কোনো পক্ষ যদি অপর পক্ষকে দুর্বল বা অকার্যকর করার চেষ্টা করে, তাহলে পুরো সংসদীয় ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে।

আরও  পড়ুন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

সরকারি দলের কয়েকজন সদস্যের বক্তব্যের সমালোচনা করে জামায়াত আমির বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ বা বিভক্ত করার প্রবণতা পরিহার করতে হবে। তিনি ঐক্য, সহমর্মিতা এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত সংসদে ব্যক্তিপূজা, তোষামূলক বক্তব্য কিংবা অপ্রয়োজনীয় প্রশংসা কাম্য নয়। নবীন সংসদ সদস্যদের উচিত অতীত থেকে ভালো শিক্ষা গ্রহণ করা এবং সংসদের মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা।তিনি বলেন, এই সংসদ দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাই সংসদের প্রতিটি আচরণ ও বক্তব্য এমন হওয়া উচিত, যা জনগণকে অনুপ্রাণিত করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

বিষয় : বিরোধী দল অধিবেশনে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সংসদের দুই টায়ার সরকার ও বিরোধী দল, একটিও অচল হওয়া যাবে না: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে রাজনৈতিক সহনশীলতা, দায়িত্বশীল আচরণ এবং কার্যকর সংসদীয় চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদকে কার্যকর রাখতে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। তিনি সংসদকে একটি যানবাহনের সঙ্গে তুলনা করে বলেন, যেমন একটি গাড়ি চালাতে দুটি চাকা প্রয়োজন হয়, তেমনি সংসদ পরিচালনার জন্যও সরকার ও বিরোধী দলের সমান ভূমিকা রয়েছে।তিনি সতর্ক করে বলেন, কোনো পক্ষ যদি অপর পক্ষকে দুর্বল বা অকার্যকর করার চেষ্টা করে, তাহলে পুরো সংসদীয় ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে।

আরও  পড়ুন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

সরকারি দলের কয়েকজন সদস্যের বক্তব্যের সমালোচনা করে জামায়াত আমির বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ বা বিভক্ত করার প্রবণতা পরিহার করতে হবে। তিনি ঐক্য, সহমর্মিতা এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত সংসদে ব্যক্তিপূজা, তোষামূলক বক্তব্য কিংবা অপ্রয়োজনীয় প্রশংসা কাম্য নয়। নবীন সংসদ সদস্যদের উচিত অতীত থেকে ভালো শিক্ষা গ্রহণ করা এবং সংসদের মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা।তিনি বলেন, এই সংসদ দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাই সংসদের প্রতিটি আচরণ ও বক্তব্য এমন হওয়া উচিত, যা জনগণকে অনুপ্রাণিত করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত