দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

মৌলভীবাজারের জুড়ীতে আয়োজিত এক পথসভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগ প্রসঙ্গ এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার দুপুরে বড়লেখায় যাওয়ার পথে জুড়ী উপজেলার বিজিবি ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, দেশে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে তা প্রতিরোধে তাদের দল রাজপথে থাকবে।তিনি আওয়ামী লীগ প্রসঙ্গেও দলের অবস্থান তুলে ধরে বলেন, দলটির পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

আরও  পড়ুন, এনসিপি জনগণের আশা পূরণে ব্যর্থ, অভিজ্ঞতার অভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছে

সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সীমান্ত দিয়ে ‘পুশইন’-এর মতো ঘটনা ঘটছে। এ বিষয়ে স্থানীয় জনগণকে সতর্ক থাকার এবং সীমান্ত নিরাপত্তায় বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।পথসভায় এনসিপি নেতা আব্দুল মালিক সাচ্চু, প্রীতম দাস, মৌলভীবাজার জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন, আমির হামজাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এদিকে, আসরের নামাজের পর বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বড় মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।

বিষয় : হুঁশিয়ারি আওয়ামী লীগ ফ্যাসিবাদী ফ্যাসিবাদী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

মৌলভীবাজারের জুড়ীতে আয়োজিত এক পথসভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগ প্রসঙ্গ এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার দুপুরে বড়লেখায় যাওয়ার পথে জুড়ী উপজেলার বিজিবি ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, দেশে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে তা প্রতিরোধে তাদের দল রাজপথে থাকবে।তিনি আওয়ামী লীগ প্রসঙ্গেও দলের অবস্থান তুলে ধরে বলেন, দলটির পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

আরও  পড়ুন, এনসিপি জনগণের আশা পূরণে ব্যর্থ, অভিজ্ঞতার অভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছে

সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সীমান্ত দিয়ে ‘পুশইন’-এর মতো ঘটনা ঘটছে। এ বিষয়ে স্থানীয় জনগণকে সতর্ক থাকার এবং সীমান্ত নিরাপত্তায় বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।পথসভায় এনসিপি নেতা আব্দুল মালিক সাচ্চু, প্রীতম দাস, মৌলভীবাজার জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন, আমির হামজাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এদিকে, আসরের নামাজের পর বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বড় মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত