এনসিপির অঙ্গসংগঠন যুব শক্তির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেঁজুতি হোসাইন বলেছেন, অভিজ্ঞতার অভাবের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।বিএনপিতে যোগ দেওয়ার পর শনিবার (২৭ জুন) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।সেঁজুতি হোসাইন বলেন, তিনি কোনো পদ-পদবির লোভে বিএনপিতে যোগ দেননি। জনগণের জন্য কাজ করা এবং গণতন্ত্র ও ভোটাধিকারের প্রতি বিশ্বাস থেকেই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, এলাকার সমস্যার সমাধানে কাজ করবেন এবং সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন।
আরও পড়ুন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে তা সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে : মামুনুল হক
এনসিপির সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির ব্যানারে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। তবে মানুষ নাগরিক কমিটি বা এনসিপিকে সেভাবে চিনত না বলেও মন্তব্য করেন তিনি।সেঁজুতি আরও বলেন, পরিবারকে দূরে ঠেলে, ব্যক্তিগত অর্থ ও সময় ব্যয় করে তিনি এনসিপিকে সংগঠিত করার চেষ্টা করেছেন। কিন্তু বিশেষ করে ঢাকা উত্তর জেলায় দলের কর্মীদের হতাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।দলীয় মনোনয়ন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে সেঁজুতি অভিযোগ করেন, যোগ্যতা ও সাংগঠনিক অবদান বিবেচনা না করেই মনোনয়ন দেওয়া হয়েছে।
বিষয় : জনগণের আশা যুব শক্তি

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন