দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

"নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র অভিযানে ৫০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার"

সীমান্তে বিজিবি'র অভিযানে ৫০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।'তবে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে ইয়াবাভর্তি কার্টন ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।'শুক্রবার ২৬ জুন ২০২৬ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন তথ্যোর ভিত্তিতে, এ অভিযান পরিচালিত হয়।'বিজিবি জানায়, সীমান্তের ৪৭/৩-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন তথ্য পাওয়ার পর বিজিবির একটি বিশেষ টহল দল ফুলাঝিড়ি এলাকায় কৌশলগত অবস্থান নেয়।'

আরও  পড়ুন, ওসমান হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৭তমবার পিছাল

এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পাঁচটি কার্টন ফেলে দ্রুত পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচটি কার্টনে রাখা মোট ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৯ হাজার ৭২০ পিস খয়েরি রঙের এবং ৪৯৮ পিস সবুজ রঙের ইয়াবা ছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা।'এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন,সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।'সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক পাচার রোধে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।'

বিষয় : সীমান্তে মাদকবিরোধী ইয়াবা উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৮ জুন ২০২৬

"নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র অভিযানে ৫০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার"

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।'তবে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে ইয়াবাভর্তি কার্টন ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।'শুক্রবার ২৬ জুন ২০২৬ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন তথ্যোর ভিত্তিতে, এ অভিযান পরিচালিত হয়।'বিজিবি জানায়, সীমান্তের ৪৭/৩-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন তথ্য পাওয়ার পর বিজিবির একটি বিশেষ টহল দল ফুলাঝিড়ি এলাকায় কৌশলগত অবস্থান নেয়।'

আরও  পড়ুন, ওসমান হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৭তমবার পিছাল

এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পাঁচটি কার্টন ফেলে দ্রুত পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচটি কার্টনে রাখা মোট ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৯ হাজার ৭২০ পিস খয়েরি রঙের এবং ৪৯৮ পিস সবুজ রঙের ইয়াবা ছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা।'এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন,সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।'সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক পাচার রোধে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।'

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত