দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

‘সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব’: প্রধানমন্ত্রী

আধুনিক হচ্ছে কারা বিভাগ ‘জেল’ শব্দ বাদ দিয়ে নতুন নামের উদ্যোগ

শিক্ষক-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি

মহাসড়কে আর চলবে না কোনো থ্রি-হুইলার, এআই ক্যামেরায় হবে অটো ফাইন : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগার ভেঙে পালানো ২,২৪৭ বন্দির ৬৯০ জন এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভবনে নতুন সংযোজন, স্পিকারের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা

২০২৭ হজের প্রস্তুতি শুরু সৌদিতে, ৭৫ দেশের সঙ্গে আগাম সমন্বয় সভা

দুই দিনের সরকারি সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

‘বাজারে চালসহ সব ধরনের দ্রব্যমূল্য স্থিতিশীল’ : প্রতিমন্ত্রী আব্দুল বারী

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

বাজারে চালসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি যত শক্তিশালী হবে, ততই মূল্যস্ফীতি কমে আসবে।শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘আগে দেশের ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। এখন সেটিকে পুনর্গঠনের কাজ চলছে। জ্বালানি খাতেও আমরা সংকটে ছিলাম। এ কারণে দীর্ঘমেয়াদি জ্বালানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, ‘গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত দৃঢ় হবে, ততই মূল্যস্ফীতি কমবে। হঠাৎ করে বলা হলো চালের দাম বেড়ে গেছে। আমরা বাজার পর্যবেক্ষণ করে দেখেছি, চালের দাম স্থিতিশীল রয়েছে।’

আরও  পড়ুন, জুলাই গণ-অভ্যুত্থানে রামপুরার তিন হত্যার রায় আজ

মো. আব্দুল বারী বলেন, দেশে এখন আঙুর, স্ট্রবেরি ও অ্যাভোকাডোর মতো ফলেরও চাষ হচ্ছে। মানুষকে কাজ করার সুযোগ করে দিতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।সুশাসনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সব নিয়োগ ও পদায়নে সততা, দক্ষতা এবং মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মেধাবী, সৎ ও দক্ষ প্রশাসন ছাড়া এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়।’তিনি বলেন, ‘গত ১৭ বছরে প্রশাসনিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে উত্তরণে সরকার কাজ করছে। বাজেটের একটি টাকাও যেন অপচয় না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।’প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাজেটের অর্থ সঠিকভাবে ব্যবহার করা গেলে কর্মসংস্থান বাড়বে, জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।’

বিষয় : স্থিতিশীল দ্রব্যমূল্য নিত্যপ্রয়োজনীয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

‘বাজারে চালসহ সব ধরনের দ্রব্যমূল্য স্থিতিশীল’ : প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

বাজারে চালসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি যত শক্তিশালী হবে, ততই মূল্যস্ফীতি কমে আসবে।শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘আগে দেশের ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। এখন সেটিকে পুনর্গঠনের কাজ চলছে। জ্বালানি খাতেও আমরা সংকটে ছিলাম। এ কারণে দীর্ঘমেয়াদি জ্বালানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, ‘গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত দৃঢ় হবে, ততই মূল্যস্ফীতি কমবে। হঠাৎ করে বলা হলো চালের দাম বেড়ে গেছে। আমরা বাজার পর্যবেক্ষণ করে দেখেছি, চালের দাম স্থিতিশীল রয়েছে।’

আরও  পড়ুন, জুলাই গণ-অভ্যুত্থানে রামপুরার তিন হত্যার রায় আজ

মো. আব্দুল বারী বলেন, দেশে এখন আঙুর, স্ট্রবেরি ও অ্যাভোকাডোর মতো ফলেরও চাষ হচ্ছে। মানুষকে কাজ করার সুযোগ করে দিতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।সুশাসনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সব নিয়োগ ও পদায়নে সততা, দক্ষতা এবং মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মেধাবী, সৎ ও দক্ষ প্রশাসন ছাড়া এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়।’তিনি বলেন, ‘গত ১৭ বছরে প্রশাসনিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে উত্তরণে সরকার কাজ করছে। বাজেটের একটি টাকাও যেন অপচয় না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।’প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাজেটের অর্থ সঠিকভাবে ব্যবহার করা গেলে কর্মসংস্থান বাড়বে, জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত