দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ২৮ জুন ২০২৬

‘সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব’: প্রধানমন্ত্রী

আধুনিক হচ্ছে কারা বিভাগ ‘জেল’ শব্দ বাদ দিয়ে নতুন নামের উদ্যোগ

শিক্ষক-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি

মহাসড়কে আর চলবে না কোনো থ্রি-হুইলার, এআই ক্যামেরায় হবে অটো ফাইন : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগার ভেঙে পালানো ২,২৪৭ বন্দির ৬৯০ জন এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভবনে নতুন সংযোজন, স্পিকারের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা

২০২৭ হজের প্রস্তুতি শুরু সৌদিতে, ৭৫ দেশের সঙ্গে আগাম সমন্বয় সভা

দুই দিনের সরকারি সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জুলাই গণ-অভ্যুত্থানে রামপুরার তিন হত্যার রায় আজ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ রবিবার ঘোষণা করা হবে।গত ১৫ জুন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের জন্য দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।মামলাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা রয়েছে। গতকাল শনিবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে চারজন পলাতক রয়েছেন। তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

আরও  পড়ুন, করের নামে হয়রানি নয়, ৬০ নিত্যপণ্যে কর কমানোর বার্তা

অপর আসামি পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। গত ১৫ জুন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন এ মামলায় দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করেন।চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন আদালতে যুক্তি উপস্থাপন করে বলেন, এ ঘটনায় তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। তিনি অভিযোগ থেকে অব্যাহতি প্রার্থনা করেন। অন্যদিকে, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।এর আগে গত ১০ জুন পুনরায় সাফাই সাক্ষ্য দেন চঞ্চল চন্দ্র সরকার। পুনঃসাক্ষ্যে তিনি এক প্রসিকিউটরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও চাপ প্রয়োগের অভিযোগ আনেন। চলতি বছরের ১৩ জানুয়ারি তিনি প্রথম সাক্ষ্য দিয়েছিলেন।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করে হত্যা করা হয়। একই ঘটনায় গুলিতে শিশু বাসিত খান মুসা (৭)-র মাথা বিদ্ধ হলে তার দাদি মায়া ইসলাম নিহত হন। এছাড়া মো. নাদিম নামের আরও একজন নিহত হন।উল্লেখ্য, গত ৪ মার্চ মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সেদিন রায় ঘোষণা স্থগিত করা হয়।

বিষয় : হত্যার রায় জুলাই গণ-অভ্যুত্থান তরুণকে গুলি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে রামপুরার তিন হত্যার রায় আজ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত