দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় কুমকুম বেগম।

কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডিবি হেফাজতে।

ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৩

শ্রমিক অসন্তোষের মধ্যে মাঠে জিএমপি কমিশনার, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ এলাকা

মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টে ২ দিনব্যাপী জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রায় দুই বছর পর খুলল সমাধিসৌধের প্রবেশপথ, সরব আ.লীগ কার্যালয় নেতাকর্মীদের উপস্থিতি

কয়েক দিনের উত্তেজনা-সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

রংপুরে হেরোইন, ঠাকুরগাঁওয়ে এসকাফ একদিনে র‌্যাবের বড় অভিযান

র‌্যাবের অভিযান

রংপুর ও ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে ১৯৬ গ্রাম হেরোইন এবং ১৯৩ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব।বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র‌্যাব জানায়, বুধবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় মো. সুমন শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুইটি প্যাকেটে থাকা ১৯৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেফতার সুমন শেখ দিনাজপুরের হাকিমপুর উপজেলার মৃত ইদ্রিশ আলীর ছেলে।অন্যদিকে, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নে চালানো আরেকটি অভিযানে ১৯৩ বোতল এসকাফ জব্দসহ মো. মনির হোসেন 

আরো পড়ুন , রায়পুরে ভয়াবহ ট্র্যাজেডি: মা ও দুই মেয়েকে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন

ওরফে মঈনুদ্দীনকে গ্রেফতার করা হয়। তিনি ওই উপজেলার আব্দুল করিমের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব আরও জানায়, গ্রেফতার দুইজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্তবর্তী ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে মাদকের বিস্তার ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিষয় : রংপুর ও ঠাকুর চালিয়ে ১৯৬ গ্রাম হেরোইন এবং ১৯৩ বোতল

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রংপুরে হেরোইন, ঠাকুরগাঁওয়ে এসকাফ একদিনে র‌্যাবের বড় অভিযান

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

রংপুর ও ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে ১৯৬ গ্রাম হেরোইন এবং ১৯৩ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব।বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র‌্যাব জানায়, বুধবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় মো. সুমন শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুইটি প্যাকেটে থাকা ১৯৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেফতার সুমন শেখ দিনাজপুরের হাকিমপুর উপজেলার মৃত ইদ্রিশ আলীর ছেলে।অন্যদিকে, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নে চালানো আরেকটি অভিযানে ১৯৩ বোতল এসকাফ জব্দসহ মো. মনির হোসেন 

আরো পড়ুন , রায়পুরে ভয়াবহ ট্র্যাজেডি: মা ও দুই মেয়েকে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন

ওরফে মঈনুদ্দীনকে গ্রেফতার করা হয়। তিনি ওই উপজেলার আব্দুল করিমের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব আরও জানায়, গ্রেফতার দুইজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্তবর্তী ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে মাদকের বিস্তার ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x