দৈনিক সংবাদ দিগন্ত

রংপুরে হেরোইন, ঠাকুরগাঁওয়ে এসকাফ একদিনে র‌্যাবের বড় অভিযান

রংপুর ও ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে ১৯৬ গ্রাম হেরোইন এবং ১৯৩ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব।বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র‌্যাব জানায়, বুধবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় মো. সুমন শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুইটি প্যাকেটে থাকা ১৯৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেফতার সুমন শেখ দিনাজপুরের হাকিমপুর উপজেলার মৃত ইদ্রিশ আলীর ছেলে।অন্যদিকে, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নে চালানো আরেকটি অভিযানে ১৯৩ বোতল এসকাফ জব্দসহ মো. মনির হোসেন আরো পড়ুন , রায়পুরে ভয়াবহ ট্র্যাজেডি: মা ও দুই মেয়েকে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজনওরফে মঈনুদ্দীনকে গ্রেফতার করা হয়। তিনি ওই উপজেলার আব্দুল করিমের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব আরও জানায়, গ্রেফতার দুইজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্তবর্তী ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে মাদকের বিস্তার ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

রংপুরে হেরোইন, ঠাকুরগাঁওয়ে এসকাফ একদিনে র‌্যাবের বড় অভিযান