বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ঢাকার আদালত পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।বুধবার, ২৪ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মমতাজ বেগমকে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আজিজুল হক তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানিতে অংশ নিয়ে মমতাজকে গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এছাড়া তদন্ত চলমান থাকায় পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনও করা হতে পারে।মামলার অভিযোগ অনুযায়ী,
আরও পড়ুন, মাত্র ৪ কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ২০ হাজার ৭৪০ পুরোনো মামলা
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাদী মুক্তার হোসেন মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সড়কে আন্দোলনে অংশ নেন। অভিযোগে বলা হয়, আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ চালায়। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন মুক্তার হোসেন। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।এর আগে, ২০২৫ সালের ১২ মে রাতে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।সাবেক এই সংসদ সদস্যকে ঘিরে একের পর এক মামলা, রিমান্ড ও জামিন শুনানি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক ও আইনি অঙ্গনে বেশ আলোচনা তৈরি হয়েছে। নতুন করে মুক্তার হোসেন হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানোর ঘটনায় সেই আলোচনা আরও জোরালো হলো।
বিষয় : ছাত্রনেতা গ্রেফতার মমতাজ হত্যাচেষ্টা মামলা

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন