দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

‘সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব’: প্রধানমন্ত্রী

আধুনিক হচ্ছে কারা বিভাগ ‘জেল’ শব্দ বাদ দিয়ে নতুন নামের উদ্যোগ

শিক্ষক-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি

মহাসড়কে আর চলবে না কোনো থ্রি-হুইলার, এআই ক্যামেরায় হবে অটো ফাইন : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগার ভেঙে পালানো ২,২৪৭ বন্দির ৬৯০ জন এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভবনে নতুন সংযোজন, স্পিকারের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা

২০২৭ হজের প্রস্তুতি শুরু সৌদিতে, ৭৫ দেশের সঙ্গে আগাম সমন্বয় সভা

দুই দিনের সরকারি সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মাত্র ৪ কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ২০ হাজার ৭৪০ পুরোনো মামলা

আদালতে বছরের পর বছর ঝুলে থাকা পুরোনো মামলার জট কমাতে বড় অগ্রগতির খবর এসেছে হাইকোর্ট থেকে। মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনায় গত ৭ মে থেকে প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়। আর এই উদ্যোগের ফলেই মাত্র চার কার্যদিবসে রেকর্ডসংখ্যক মামলা নিষ্পত্তির নজির তৈরি হয়েছে।হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ১৫ হাজার ১৭২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে মোট নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ২০ হাজার ৭৪০দিনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ৭ মে নিষ্পত্তি হয় ৩ হাজার ২৪৭টি ক্রিমিনাল মিস মামলা এবং ১ হাজার ৭৬৫টি রিট মামলা

আরও  পড়ুন, ডব্লিউইএফ সম্মেলন শেষে বেইজিংয়ের পথে তারেক রহমান

১৪ মে নিষ্পত্তি হয় ৩ হাজার ৮৪২টি ক্রিমিনাল মিস৩ হাজার ২৬২টি রিট মামলা১১ জুন হাইকোর্টের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে নিষ্পত্তি হয় ৬ হাজার ১৯৯টি পুরোনো ক্রিমিনাল মিস মামলাআর ১৮ জুন নিষ্পত্তি হয় ১ হাজার ৮৮৪টি ক্রিমিনাল মিস এবং ৫৪১টি রিট মামলাএদিকে বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, হাইকোর্টে পুরোনো মামলা নিষ্পত্তিতে প্রধান বিচারপতির এ পদক্ষেপ প্রশংসনীয় এবং এটি অব্যাহত থাকলে মামলা জট নিরসনে বড় ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরও জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ও দ্রুত নিষ্পত্তির জন্য ১ হাজার ৪০০ মামলার একটি তালিকা সুপ্রিম কোর্টে দিয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা কমাতে এবং বিচারপ্রার্থীদের আস্থা বাড়াতে এ ধরনের বিশেষ কার্যক্রম আরও বিস্তৃত হলে দেশের আদালত ব্যবস্থায় নতুন গতি আসতে পারে।

বিষয় : মামলা হাইকোর্ট ৪ কার্যদিবস মামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মাত্র ৪ কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ২০ হাজার ৭৪০ পুরোনো মামলা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

আদালতে বছরের পর বছর ঝুলে থাকা পুরোনো মামলার জট কমাতে বড় অগ্রগতির খবর এসেছে হাইকোর্ট থেকে। মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনায় গত ৭ মে থেকে প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়। আর এই উদ্যোগের ফলেই মাত্র চার কার্যদিবসে রেকর্ডসংখ্যক মামলা নিষ্পত্তির নজির তৈরি হয়েছে।হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ১৫ হাজার ১৭২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে মোট নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ২০ হাজার ৭৪০দিনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ৭ মে নিষ্পত্তি হয় ৩ হাজার ২৪৭টি ক্রিমিনাল মিস মামলা এবং ১ হাজার ৭৬৫টি রিট মামলা

আরও  পড়ুন, ডব্লিউইএফ সম্মেলন শেষে বেইজিংয়ের পথে তারেক রহমান

১৪ মে নিষ্পত্তি হয় ৩ হাজার ৮৪২টি ক্রিমিনাল মিস৩ হাজার ২৬২টি রিট মামলা১১ জুন হাইকোর্টের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে নিষ্পত্তি হয় ৬ হাজার ১৯৯টি পুরোনো ক্রিমিনাল মিস মামলাআর ১৮ জুন নিষ্পত্তি হয় ১ হাজার ৮৮৪টি ক্রিমিনাল মিস এবং ৫৪১টি রিট মামলাএদিকে বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, হাইকোর্টে পুরোনো মামলা নিষ্পত্তিতে প্রধান বিচারপতির এ পদক্ষেপ প্রশংসনীয় এবং এটি অব্যাহত থাকলে মামলা জট নিরসনে বড় ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরও জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ও দ্রুত নিষ্পত্তির জন্য ১ হাজার ৪০০ মামলার একটি তালিকা সুপ্রিম কোর্টে দিয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা কমাতে এবং বিচারপ্রার্থীদের আস্থা বাড়াতে এ ধরনের বিশেষ কার্যক্রম আরও বিস্তৃত হলে দেশের আদালত ব্যবস্থায় নতুন গতি আসতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত